Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নির্বাচনী পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে—এমন অভিযোগ এনে নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই সাধারণ মানুষের উদ্দেশে ভাষণ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ তার জনপ্রিয়তায় ভীত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে।

অভিযোগ ও হুঁশিয়ারি: বিকেলে অরুয়াইল বাজার এলাকায় পৌঁছে মঞ্চ না পেয়ে গাড়ির ওপর দাঁড়িয়েই উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন রুমিন। তিনি বলেন, ‘‘সবাই জানেন, কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল। আমার প্রতিপক্ষরা লোকজন দিয়ে সেটা ভেঙে দিয়েছে। আমি বাধ্য হয়ে আপনাদের দরজায় এসেছি। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।’’

‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘‘আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে পয়সা দিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হবে—সেটা হতে দেব না। দোকানে দোকানে চাঁদাবাজি-ধান্দাবাজি আর অবৈধ বালুর ব্যবসা করতে দেওয়া হবে না।’’

প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার বলেন, ‘‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা বড় কোনো সভা-সমাবেশ করতে পারেন না। তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো আনুষ্ঠানিক অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে বিধান অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

নির্বাচনী সমীকরণ: উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এমন উত্তাপ নির্বাচনী মাঠে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

1

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

2

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

3

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

4

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

5

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

6

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

7

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

8

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

9

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

10

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

11

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

12

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

13

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

14

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

15

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

16

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

17

সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক

18

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

19

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

20
সর্বশেষ সব খবর