Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তুলেন তিনি।

স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারি লেখেন, ‘রক্তাক্ত জুলাই-পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’

নিজ স্ট্যাটাসের কমেন্টে তিনি আরো বলেন, ‘এই ঘটনা গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। সরকার ও প্রশাসনকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। জনমনে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ কাম্য।’

এর আগে আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আইএ/সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

1

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

2

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

3

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

4

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

5

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

6

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

7

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

8

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

9

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

10

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

11

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

12

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

13

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

14

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

15

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

16

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

17

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

18

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

19

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

20
সর্বশেষ সব খবর