Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1 (Allocation of Business) এর ক্রমিক নম্বর ২৩ এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে এই ৫৩ জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে কিছু দিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘আগের তালিকাগুলো (গেজেট) যাচাই-বাছাই হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্র-পত্রিকাতেও এসেছে যে, আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না। সেগুলো নিয়ে সরকার চিন্তিত।’

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন। তবে, এবারই প্রথম জুলাই যোদ্ধার গেজেট বাতিল করার মতো পদক্ষেপ নিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ)— এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধা ১৩ হাজার ৮০০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

1

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

2

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

3

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

4

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

5

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

6

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

7

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

8

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

9

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

10

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

11

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

12

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

13

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

14

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

15

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

16

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

17

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

18

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

19

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

20
সর্বশেষ সব খবর