Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীন

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। দলটির প্রচার, প্রকাশনা ও মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতার আকস্মিক বিদায়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

পদত্যাগের বিষয়ে খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমকে বলেন, “আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।” 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলের কাজও তিনি দেখাশোনা করতেন। সম্প্রতি আসন্ন নির্বাচন উপলক্ষে গঠিত মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন।

মুরসালীন আরও জানান, ব্যক্তিগত ও কৌশলগত কারণে আজ থেকে এনসিপির সব ধরণের পদ ও দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন কি না, সে বিষয়ে তিনি এখনই বিস্তারিত কিছু জানাননি।

নির্বাচনের আগে দলের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

1

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

2

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

3

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

4

স্থগিত হলো জকসু নির্বাচন

5

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

6

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

7

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

8

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

9

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

10

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

11

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

12

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

13

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

14

সাভারে পার্কিং করা বাসে আগুন

15

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

16

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

17

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

18

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

19

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

20
সর্বশেষ সব খবর