Deleted
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
দলীয় সূত্র বলছে, প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর তারেক রহমান ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাসায় অবস্থান করবেন। 
রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর ওই বাড়িতে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে। ভবনের বাইরের দেয়াল নতুন রঙে সজ্জিত করা হয়েছে, সীমানা প্রাচীরে বসানো হয়েছে কাঁটাতারের ঘেরা নিরাপত্তা বলয়।
এছাড়া গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও চলছে প্রস্তুতি ও নিরাপত্তা বাড়ানোর কাজ।
ফজলে এলাহী আকবর বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। 
তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রত্যাশা রয়েছে। ফজলে এলাহী আরও জানান, চলতি মাসে ওমরাহ পালনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।
এছাড়া সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

1

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

2

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

3

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

4

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

5

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

6

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

7

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

8

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

9

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

10

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

11

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

12

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

13

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

14

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

15

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

16

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

17

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

18

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

19

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

20
সর্বশেষ সব খবর