Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার আগামী সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, "আর একটা পে-কমিশনের ব্যাপার আছে; সেটা আমরা এখন কিছু বলতে পারি না। কারণ, ওটা দেখা যাক; কতদূর যায়। সেটা আগামী সরকারের... আগামী সরকার হয়তো সেটা 'ইয়েস' করতে পারে। যেহেতু আমরা প্রক্রিয়াটি শুরু করে ফেলেছি।"

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে এবং চালের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে তিনি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, এর মূল কারণ হলো যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া বৃদ্ধি।

বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ইউরিয়া এবং টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল আমদানির ব্যবস্থাও চলছে। তিনি বলেন, সরকার সার্বিকভাবে খাদ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে এবং বর্তমান পরিস্থিতিকে তিনি 'সন্তোষজনক' বলে উল্লেখ করেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

1

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

2

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

3

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

4

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

5

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

6

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

7

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

8

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

9

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

10

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

11

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

12

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

13

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

14

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

15

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

16

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

17

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

18

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

19

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

20
সর্বশেষ সব খবর