Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র ওপর হামলার ঘটনার পেছনে থাকা অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথিরে বক্তব্যে তারেক রহমান একথা বলেন।

তিনি বলেন, “গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি'র ওপর যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই হামলার পেছনে কারো কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা, ভেবে দেখতে হবে।”

তারেক রহমান বলেন, “ষড়যন্ত্র থেমে নেই দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যেকোনও মূল্য নির্বাচন হতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আসুন, ঐক্যবদ্ধ হই আমরা। যে পরিকল্পনা করেছি, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে। আমরা আমাদের পরিকল্পনা বোঝাতে পারলে অবশ্যই সাফল্য আসবে।”

উল্লেখ্য, বিএনপি আয়োজিত সাত দিনের এই কর্মসূচিতে পর্যায়ক্রমে সারাদেশের দলের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিচ্ছেন।

কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় আজকের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

1

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

2

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

3

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

4

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

5

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

6

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

7

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

8

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

9

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

10

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

11

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

12

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

13

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

14

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

15

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

16

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

17

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

18

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

19

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

20
সর্বশেষ সব খবর