Deleted
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সয়াবিনের দাম লিটারে ৬ টাকা ও পাম তেলে ১৩ টাকা বেড়েছে

সয়াবিনের দাম লিটারে ৬ টাকা ও পাম তেলে ১৩ টাকা বেড়েছে

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এত দিন যা ১৮৯ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে নতুন দাম কার্যকর হবে।

আজ সোমবার সন্ধ্যায় ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুসারে, আগামীকাল থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়। এটি আজ পর্যন্ত বিক্রি হয়েছে ১৬৯ টাকায়। অর্থাৎ খোলা সয়াবিনের দাম লিটারপ্রতি ৮ টাকা বেড়েছে।

এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা; আগে যা ছিল ৯২০ টাকা। সে হিসাবে সয়াবিনের পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২৫ টাকা।

খোলা পাম তেলের দামও লিটারে ১৩ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা পাম তেলের দাম হয়েছে ১৬৩ টাকা। এটি আগে ছিল ১৫০ টাকা।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় বৈঠক হয়। বৈঠকে সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম নির্ধারণ হয়। তবে এই মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় এখনো অনুমোদন দেয়নি। তার আগেই ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

1

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

2

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

3

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

4

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

5

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

6

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

7

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

8

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

9

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

10

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

11

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

12

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

13

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

14

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

15

সুন্দরবনে যৌথ অভিযান: ডাকাত মাসুমের জিম্মিদশা থেকে পর্যটক ও

16

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

17

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

18

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

19

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

20
সর্বশেষ সব খবর