Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একইসঙ্গে আগামী কাল (বুধবার) বা পরশু (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন এবং ৩০০ বিচারক নিয়োগের অনুরোধ জানান। প্রধান বিচারপতি তাকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সিইসিরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবার সিইসি অন্য কমিশনারদের ছাড়াই কেবল কমিশন সচিবকে নিয়ে এই সাক্ষাতে যান।

তফসিল ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিশ্চিত করেছেন, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্র জানায়, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। এরপর সন্ধ্যায় বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে সেই ভাষণ প্রচারিত হতে পারে। কোনো কারণে বুধবার সম্ভব না হলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

ভোটের সময় ও প্রস্তুতি: তফসিলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে। এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম কোনো নির্বাচন, যা তাদের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

1

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

2

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

3

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

4

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

5

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

6

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

7

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

8

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

9

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

10

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

11

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

12

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

13

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

14

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

15

আসন সমঝোতা নিয়ে চাপে ১১ দলীয় জোট

16

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

17

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

18

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

19

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

20
সর্বশেষ সব খবর