Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধাদের’ আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক ওই পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।’’

এ ধরনের আইন প্রণয়নের বৈধতা ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, ‘‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।’’

তিনি আরও লেখেন, ‘‘বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।’’

আইন উপদেষ্টা জানান, এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে। তিনি বলেন, ‘‘ইনশাআল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

1

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

2

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

3

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

4

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

5

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

6

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

7

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

8

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

9

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

10

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

11

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

12

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

13

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

14

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

15

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

16

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

17

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

18

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

19

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

20
সর্বশেষ সব খবর