Deleted
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৩

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৩

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিন শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে ১৩ জন নিহত হন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরায়েলের দাবি, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি এক বিবৃতিতে বলেন, ‘উত্তর সীমান্তে কোনও ধরনের হুমকি আমরা বরদাস্ত করবো না। ওই অঞ্চলে সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে আছে। লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো তৎপরতার বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেব।’

ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছে, শরণার্থী শিবিরে তাদের কোনও প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা এ হামলাকে ‘নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আগ্রাসন’ বলে অভিহিত করেছে।

এই হামলার আগে মঙ্গলবার লেবানন জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরায়েল দুটি গাড়ি লক্ষ্য করে হামলা করে এবং সেখানে দুজন নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

1

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

2

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

3

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

4

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

5

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

6

মিয়ানমার থেকে গুলি এসে লাগলো বাংলাদেশির গায়ে

7

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

8

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

9

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

10

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

11

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

12

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

13

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

14

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

15

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

16

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

17

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

18

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

19

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

20
সর্বশেষ সব খবর