Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

ভারতের ওডিশার কটক শহরে জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ের কারণে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে ভিড়ের চাপে এক নারীসহ দুজন অজ্ঞান হয়ে পড়েন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গায়িকার কনসার্টে এই ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে কনসার্ট মঞ্চ এবং দর্শকসারির মাঝখানে স্থাপিত ব্যারিকেডের কাছাকাছি এলাকায়। জনপ্রিয় গায়িকাকে একনজর দেখার জন্য সন্ধ্যার আগেই হাজারো দর্শক সেখানে জমায়েত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট শুরু হওয়ার আগেই ভিড় নিয়ন্ত্রণ হারায় এবং অস্থিরতা সৃষ্টি হয়। এতে একজন নারীসহ দুজন জ্ঞান হারান। তাদের তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আয়োজকেরা দ্রুত বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েন করেন। অতিরিক্ত পুলিশ কমিশনারও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ভিড়ের একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হালকা লাঠিপেটা করে। এতে বহু লোক অজ্ঞান হয়ে পড়েন এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়। তবে এই ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভিড় নিয়ন্ত্রণে কিছু ত্রুটি ছিল বলেও ইঙ্গিত মিলেছে।

পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভিড় সত্যিই প্রচণ্ড ছিল, তবে আমরা তা নিয়ন্ত্রণ করেছি। এক ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং তিনি স্থিতিশীল।”

৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা বালি যাত্রা উৎসবের অংশ হিসেবে এই কনসার্টের আয়োজন করা হয়। এই উৎসব ওড়িশার সমুদ্রযাত্রার ঐতিহ্য স্মরণে পালিত 'বইতা বন্দনা'সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা ও তারকাদের উপস্থিতিতে কয়েক মিলিয়ন মানুষকে আকর্ষণ করেছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

1

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

2

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

3

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

4

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

5

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

6

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

7

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

8

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

9

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

10

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

11

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

12

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

13

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

14

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

15

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

16

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

17

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

18

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

19

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

20
সর্বশেষ সব খবর