Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) আগামী দুই বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি  শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। 

তারা বলেছে, দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরুর পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়ে এসটিসি প্রেসিডেন্ট আইদারোস আল-জুবাইদি বলেন, আমরা দুই বছরব্যাপী একটি অন্তর্বর্তীকালীন পর্যায় শুরুর ঘোষণা দিচ্ছি এবং দক্ষিণ ও উত্তর ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ আয়োজনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি।

তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনও সংলাপ না হয় অথবা দক্ষিণ ইয়েমেন আবারও হামলার শিকার হয়, তাহলে এসটিসি তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে।

এই ঘোষণা এমন এক সময় এলো, যখন সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদরামাউত প্রদেশ পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরু করেছে। গত মাসে এসটিসি এই প্রদেশসহ কয়েকটি এলাকা দখলে নেয়, যা উপসাগরীয় মিত্রদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি করে।

এসটিসি প্রধান বলেন, যদি আমাদের আহ্বানে সাড়া না দেওয়া হয় অথবা দক্ষিণের জনগণ, তাদের ভূমি কিংবা তাদের বাহিনীর ওপর কোনও সামরিক হামলা চালানো হয়, তাহলে এই সাংবিধানিক ঘোষণা নির্ধারিত সময়ের আগেই অবিলম্বে কার্যকর হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসটিসির এই অবস্থান এখন পর্যন্ত তাদের বিচ্ছিন্নতার লক্ষ্য নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং প্রধান মিত্র সৌদি আরব এই ঘোষণাকে  আরও সংকট ঘনীভূত করার পদক্ষেপ হিসেবে দেখছে।  
  
গত ডিসেম্বরের শুরুতে দক্ষিণাঞ্চলীয় বাহিনীর আকস্মিক অগ্রযাত্রা এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনে। এতে হুথিবিরোধী জোট দুর্বল হয়ে পড়ে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের  মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। ইয়েমেন দীর্ঘদিন ধরে কার্যত বিভক্ত। উত্তরের পার্বত্য অঞ্চল ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে, আর দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, সৌদি আরব–সমর্থিত প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি দক্ষিণাঞ্চলীয় সংকট সমাধানের লক্ষ্যে একটি সংলাপ ফোরাম আয়োজনের জন্য সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।

দক্ষিণ ইস্যুতে এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদির ঘোষণার নিন্দা জানিয়ে সেগুলোকে ‘একতরফা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। আল-আলিমি অভিযোগ করেছেন, এসব পদক্ষেপ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ঐক্য ও সংলাপের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

1

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

2

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

3

রোজার সঙ্গেও ব্যর্থ মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী তাহসান খান

4

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

5

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

6

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

7

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট

8

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

9

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

10

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ

11

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

12

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

13

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

14

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

15

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

16

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

17

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

18

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

19

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

20
সর্বশেষ সব খবর