Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, "সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন, আর সত্য বলার অপরাধে বারবার নির্যাতনের শিকার হন। এটি কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—সাংবাদিকদের ওপর সকল হামলার বিচার চাই, আর কোনো মিথ্যা মামলা আমরা বরদাশত করব না।" তিনি আরও বলেন, "গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি গণতন্ত্রের প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।"

যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, "সাম্প্রতিক সময়ে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে—তা উদ্বেগজনক। আমরা চাই অবিলম্বে এসব বন্ধ করা হোক। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।"

এছাড়াও মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, রাতুল, সাগর, সুজন, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর এবং বাপ্পি কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কণ্ঠস্বর। তাই তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমআরইউ মাঠে থাকবে।

কর্মসূচিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

1

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

2

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

3

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

4

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

5

জামাইয়ের দেওয়া অস্ত্রেই খুন হন শ্বশুর: যশোরে বিএনপি নেতা হত্

6

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

7

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

8

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

9

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

10

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

11

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

12

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

13

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

14

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

15

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

16

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

17

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

18

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

19

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

20
সর্বশেষ সব খবর