Deleted
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্যু

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্যু

তুরস্কে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারা থেকে উড্ডয়নের কিছু সময় পর তাকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আবদুলহামিদ দিবেইবাহ এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী দিবেইবাহ এক বিবৃতিতে বলেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সরকারি সফর শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি এই ঘটনাকে জাতির জন্য এবং সামরিক প্রতিষ্ঠানের জন্য এক ‘বিরাট ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন।

বিমানে সেনাপ্রধান আল-হাদ্দাদ ছাড়াও আরও চারজন আরোহী ছিলেন। তারা হলেন- লিবিয়ার স্থলবাহিনীর কমান্ডার, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক, সেনাপ্রধানের একজন উপদেষ্টা এবং তার দফতরের একজন আলোকচিত্রী। দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, বিমানটি মঙ্গলবার আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৭টা ১০ মিনিটে ত্রিপোলির উদ্দেশে রওনা দেয়। ১৭ টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে আঙ্কারার হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

ইয়ারলিকায়া আরও জানান, ‘ডাসল্ট ফ্যালকন ৫০’ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল, তবে এরপর আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট।

তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুঞ্চ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। লিবিয়ার রাজনৈতিক বিষয়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী ওয়ালিদ এল্লাফি জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি মাল্টার একটি কোম্পানির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

তুরস্ক সফরের সময় লিবিয়ার সেনাপ্রধান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ও সেনাপ্রধান সেলজুক বায়রাকতারোগলুর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগেই তুরস্কের পার্লামেন্ট লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐক্য সরকার এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আঙ্কারার উদ্দেশ্যে রওনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

1

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

2

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

3

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

4

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

5

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

6

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

7

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

8

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

9

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

10

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

11

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

12

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

13

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

14

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

15

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

16

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

17

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

18

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

19

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

20
সর্বশেষ সব খবর