Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেয়, তাহলে দেশটিকে ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করার জন্য তিনি ‘অত্যন্ত কঠোর’ নির্দেশনা দিয়ে রেখেছেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নিউজ নেশন-এ কেট পাভলিচকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে যেকোনো হুমকির জবাবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে– ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন হুঁশিয়ারির পরই ট্রাম্পের মন্তব্য এলো।
 
সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তার শাসনামলে ইরানের হুমকির বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেয়া হয়নি। তিনি আরও বলেন, ‘একজন প্রেসিডেন্টকে শুধু দফতরের মর্যাদাই নয়, হুমকির মুখে থাকা ব্যক্তিদেরও রক্ষা করতে হবে।’ এদিকে, এসবের মধ্যেই বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন মালাক্কা প্রণালি অতিক্রম করে উত্তর আরব সাগরের দিকে অগ্রসর হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে।
 
বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অতিক্রমের সময় রণতরীটি স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখেছিল, যা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ বলেও জানানো হয়েছে।
 
গেল ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও পরে সেই আন্দোলন রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়। ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশে বলেন, ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যার চেষ্টা না করে দেশের সুশাসনে মনোযোগ দেয়া উচিত। খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে ‘নাশকতা ও হত্যাকাণ্ডের’ জন্য দায়ী করার পরই এই মন্তব্য করেন ট্রাম্প।
 
এ ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ক্রমবর্ধমান অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে এবং অঞ্চলটিতে সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।
 
সূত্র: রয়া নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

1

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

2

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

3

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

4

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

5

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

6

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

7

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

8

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

9

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

10

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

11

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

12

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

13

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

14

যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হাম

15

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

16

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

17

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

18

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

19

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

20
সর্বশেষ সব খবর