Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর–২ আসনের দলের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, ‘হাশরের ময়দানে কোনও মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।’

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে। অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।’

জামায়াতের জেলা আমিরের অভিযোগ, ‘একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে।’ দেশে মাদকের জায়গা নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘‘হ্যাঁ’’ ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাজনীতি একসময় পবিত্র জায়গা ছিল, কিন্তু অনেকেই এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি বরং জনপ্রিয়তা বেড়েছে।’

সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হারুনুর রশীদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

1

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

2

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

3

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

4

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

6

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

7

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

8

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

9

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

10

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

11

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

12

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

13

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

14

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

15

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

16

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

17

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

18

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

19

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

20
সর্বশেষ সব খবর