Deleted
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

নারায়ণগঞ্জে ধলেশ্বরী পারাপারের সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশের ডুবুরি দল।

এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে একজন মারা যান বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানিয়েছেন।

‎নিহতরা হলেন, সিঙ্গাপুর ফেরত প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

‎পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা আরো চারটি যানবাহন। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।

‎তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু।

‎ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচে ফেরির পাখায় আটকে ছিল। সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

‎নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে।

‎একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যেতে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

‎শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরীঘাটের নদীর পূর্বপাড় থেকে যানবাহন নিয়ে ফেরীটি পশ্চিমপাড়ে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে গেলে ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করেন। ধারণা করা হচ্ছে ট্রাক নিউট্রাল না করে চালু করার কারণে ট্রাকটি চলতে শুরু করে। এসময় ট্রাকের সামনে ফেরিতে থাকা দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলকে নিয়ে মাঝ নদীতে ট্রাকটি পড়ে যায়।

পরে ফেরিটি বক্তাবলী ঘাটে গিয়ে বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ফেরির বাকি যানবাহনগুলোকে নিরাপদে নামিয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

1

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

2

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

3

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

4

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

5

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

6

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

7

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

8

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

9

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

10

হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদ সমাব

11

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

12

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

13

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

14

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

15

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

16

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

17

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

18

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

19

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

20
সর্বশেষ সব খবর