Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব আসনে ভোট করছেন এনসিপির শীর্ষ নেতারা

যেসব আসনে ভোট করছেন এনসিপির শীর্ষ নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে নির্বাচনি মাঠে কাজ করছে।

সূত্র জানায়, ইতোমধ্যে ঢাকাসহ অন্তত ১৭০টি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি। এসব আসন ধরে কাজ করছে তারা।

সংশ্লিষ্টরা জানান, এনসিপিকে নিজেদের নির্বাচনি জোটে পেতে চায় বিএনপি। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। তারাও এনসিপিকে তাদের নির্বাচনি জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দলটির নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানে একদফার ঘোষক নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, সামান্থা শারমিনসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন্ন নির্বাচনে ঢাকা এবং আশপাশের কয়েকটি আসন থেকে লড়বেন।

এছাড়া দলের সদস্য সচিব আখতার হোসেন রংপুর, সারজিস আলম পঞ্চগড়, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সংসদীয় আসনের বিষয়টিও চূড়ান্ত করে রাখা হয়েছে।

জানা গেছে, নাহিদ ইসলাম রাজধানীর সবুজবাগ-মতিঝিল ও ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ অথবা ১১ আসন, দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকার একটি আসন থেকে, মেধাবী চিকিৎসক ডা. তাসনিম জারা ঢাকা-৩ (কেরানীগঞ্জ), রাজধানীর মোহাম্মদপুর থেকে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল আহম্মেদ, ঢাকা-৭ থেকে আরিফ ও সোহেল, ঢাকা-৪ ও ৫ থেকে এসএম শাহরিয়ার ও নিজাম উদ্দিন, ঢাকা-১৭ থেকে আলাউদ্দিন মোহাম্মদ, উত্তরা থেকে দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯ থেকে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা-২০ থেকে আসাদুল ইসলাম মুকুল, ঢাকা-৬ থেকে কেন্দ্রীয় সদস্য খান মো. মোরসালিন এবং ঢাকা ও আশপাশের এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্থা শারমিন ও সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারোয়ার নিভা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

1

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

2

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

3

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

4

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

5

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

6

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

7

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

8

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

9

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

10

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

11

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

12

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

13

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

14

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

15

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

16

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

17

আম্মারের বক্তব্যের তীব্র নিন্দা জানালো আইন বিভাগের শিক্ষার্থ

18

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

19

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

20
সর্বশেষ সব খবর