Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন আটক

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন আটক

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টটার সন্দেহে শতাধিক ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। কর্তৃপক্ষের দাবি, বড়দিন ও ইংরেজি নববর্ষকে ঘিরে হামলার ষড়যন্ত্র ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি জানান, নগরজুড়ে ১২৪টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সংগঠনসংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়েছে।

এক সরকারি বিবৃতিতে জানানো হয়, পুলিশ ১১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে। আরও ২২ জনকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

কর্মকর্তাদের দাবি, চলতি সপ্তাহে আইএস সংশ্লিষ্টরা তুরস্কজুড়ে হামলার ষড়যন্ত্র করছিল। অমুসলিমরা ছিল তাদের অন্যতম লক্ষ্য।
কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা তুরস্কের বাইরে থাকা আইএস অপারেটিভদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

এই গ্রেফতার অভিযানের দুই দিন আগে তুর্কি গোয়েন্দারা আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত এলাকায় আইএসের বিরুদ্ধে একটি অভিযান চালায়। ওই অভিযানে এক তুর্কি নাগরিককে আটক করা হয়, যিনি ওই অঞ্চলে সক্রিয় আইএস শাখার একজন শীর্ষ নেতা ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বেসামরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

তুরস্কের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবেই আইএসের সঙ্গে যোগাযোগ থাকা সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে থাকে।

এর আগে, শুক্রবার সিরিয়াজুড়ে আইএসের অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়।

চলতি মাসের শুরুতে এক অতর্কিত হামলায় আইএস বন্দুকধারীদের হাতে দুইজন মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন।
তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সিরিয়ার কিছু অংশে এখনও আইএস সক্রিয়।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আইএস নির্মূলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

1

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

2

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

3

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

4

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

5

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

6

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

7

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

8

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

9

শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

10

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

11

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

12

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

13

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

14

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

15

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

16

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

17

বদলে গেল ১২টি গুরুত্বপূর্ণ নির্বাচনি বিধান

18

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

19

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

20
সর্বশেষ সব খবর