Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা বিএনপির

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা বিএনপির

রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গা থেকে আগামী তিন দিনের মধ্যে সকল প্রকার ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে লাগানো ব্যানারগুলো আপাতত এর আওতামুক্ত থাকবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার সরানোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এ সময় রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “ব্যানার পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এসব লাগানোর কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট ও বিঘ্নিত হচ্ছে। এসব লাগাতে গিয়ে কারও অধিকার যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। ম্যাডামের মৃত্যুতে শোকের ব্যানার পোস্টার হয়তো আর কয়েকদিন থাকবে।”

তিনি আরও জানান, কোনো রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট নেতাদের নিজ উদ্যোগে এসব প্রচারসামগ্রী সরিয়ে ফেলা উচিত। এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেছেন। ঢাকার পাশাপাশি সারা দেশেও একই কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। এই উদ্যোগের ফলে শহরের নান্দনিকতা ফিরে আসবে বলে আশা করছেন সাধারণ নাগরিকরা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

1

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

2

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

3

বিয়ের পরেও পড়া-লেখা: মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেলো ঠাকুরগা

4

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

5

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

6

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

7

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

8

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

9

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

10

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

11

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

12

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

13

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

14

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

15

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

16

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

17

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

18

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

19

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

20
সর্বশেষ সব খবর