Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোনাই পীরের

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কওমি ঘরানার অন্যতম দল জমিয়তে উলামায়ে ইসলামের বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সিদ্ধান্তকে ‘পরগাছা’ রাজনীতির সঙ্গে তুলনা করে কঠোর সমালোচনা করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী মনে করছে, জমিয়তের এই সিদ্ধান্তে ইসলামী দলগুলোর এক প্ল্যাটফর্মে আসার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো।

‘পরগাছা’ রাজনীতির সমালোচনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম অভিযোগ করে বলেন, শুরুতে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়ায় ছিল। এমনকি জমিয়তের অফিসেও লিয়াজোঁ কমিটির বৈঠক হয়েছে। কিন্তু হঠাৎ করে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তারা সেই প্রক্রিয়া থেকে সরে গিয়ে বিএনপির সঙ্গে একাকার হয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘‘গত ৫৩-৫৪ বছরে ইসলামী দলগুলোর ভূমিকা ছিল ‘পরগাছা’র মতো—অন্য গাছের ওপর ভর দিয়ে চলা। আমরা যদি নিজেরা গাছ হয়ে দাঁড়াতে না পারি, তবে আজীবন পরগাছাই থাকব। এতে দেশ বা ইসলামের কোনো কল্যাণ হবে না’’।

বিএনপির আদর্শিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘‘বিএনপি পরিষ্কার বলেছে তারা শরিয়াহ আইনে বিশ্বাসী নয় এবং মৌলবাদের উত্থান নিয়ে তারা চিন্তিত। এমন দলের সঙ্গে গিয়ে জমিয়ত ইসলামের কী উপকার করবে, তা আমাদের বোধগম্য নয়’’।

জামায়াতের প্রতিক্রিয়া: অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি জানান, তারা চেয়েছিলেন সব ইসলামী দল একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসুক। আটটি দলকে নিয়ে একটি মোর্চা গঠনের প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছিল।

তিনি বলেন, ‘‘আমাদের পক্ষ থেকে জমিয়তের জন্য দরজা খোলা ছিল। আমরা তাদের সম্মান ও মর্যাদার সঙ্গে আহ্বান জানিয়েছিলাম। এটি ছিল সব ইসলামপন্থী দলের এক হওয়ার সুবর্ণ সুযোগ। তবে প্রতিটি দলই তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে’’।

প্রেক্ষাপট: উল্লেখ্য, কওমি ঘরানার দলগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র ইসলামী জোট গঠনের চেষ্টা দীর্ঘ দিন ধরেই চলছিল। কিন্তু শেষ মুহূর্তে জমিয়তে উলামায়ে ইসলামের বিএনপির দিকে ঝুঁকে পড়ায় সেই ঐক্যের প্রক্রিয়ায় বড় ধরনের ছেদ পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

1

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

2

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

3

হাদিকে হত্যাচেষ্টা: সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

4

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

5

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

6

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

7

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

8

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

9

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

10

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

11

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

12

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

13

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

14

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

15

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

16

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

17

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

18

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

19

হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদ সমাব

20
সর্বশেষ সব খবর