Deleted
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন ১৯ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন ১৯ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েল

ইসরায়েলের মন্ত্রিসভা রবিবার অধিকৃত পশ্চিম তীরের ১৯টি নতুন বসতি স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেতজালেল স্মোটরিচ।

স্মোটরিচ জানান, অনুমোদিত বসতিগুলোর মধ্যে দুটি এমন এলাকা রয়েছে, যেগুলো ২০০৫ সালের ‘ডিসএনগেজমেন্ট’ পরিকল্পনার সময় খালি করা হয়েছিল। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের দীর্ঘদিনের সমর্থক স্মোটরিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, গত দুই বছরে নতুন বসতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯টিতে।

বসতিবিরোধী নজরদারি সংস্থা পিস নাওয়ের তথ্য মতে, বর্তমান সরকারের মেয়াদে পশ্চিম তীরে বসতির সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

২০২২ সালে যেখানে বসতির সংখ্যা ছিল ১৪১টি, সর্বশেষ অনুমোদনের পর তা দাঁড়াবে ২১০টিতে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ বলে ব্যাপকভাবে বিবেচিত।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসকে গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হতে চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত এই পরিকল্পনায় একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ‘পথ’ থাকার কথা বলা হয়েছে, যা বাস্তবায়নে এসব বসতি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

পিস নাও জানায়, মন্ত্রিসভার সিদ্ধান্তে আগে অবৈধভাবে গড়ে ওঠা কিছু বসতি আউটপোস্টকে পশ্চাদপটে বৈধতা দেওয়া হয়েছে এবং যেসব জমি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হয়েছিল, সেসব এলাকাতেও নতুন বসতি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

1

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

2

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

3

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

4

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

5

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

6

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

7

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

8

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

9

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

10

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

11

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

12

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

13

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

14

কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

15

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

16

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

17

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

18

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

19

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

20
সর্বশেষ সব খবর