Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন। অতীতে তিনি এই আসনে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

এর আগে গতকাল ২৮ ডিসেম্বর ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অধ্যাপক জসিম উদ্দিন। দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জামায়াত নেতা অধ্যাপক জসিম উদ্দিনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার অনুসারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই আসনে অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অতীতে তিনি এই আসনে দলীয় প্রার্থী হয়ে বিএনপির প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এসব কারণে তিনি অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণও করেছেন। কিন্তু এবারের নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় এই নেতাকে অন্যায়ভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। আগামীতেও দলীয় শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

1

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

2

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

3

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

4

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

5

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

6

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

7

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

8

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

9

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

10

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

11

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

12

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

13

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

14

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

15

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

16

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

17

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

18

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

19

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

20
সর্বশেষ সব খবর