Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট নিক্ষেপ

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট নিক্ষেপ

মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় উত্তেজনা, ১০০-১৫০ জন দোকানদার-হকারের হামলায় ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে।

ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর-১ নম্বর গোল চত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে ডিএনসিসি। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে পৌঁছলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন দোকানদার ও হকার ম্যাজিস্ট্রেটের গাড়ি ও অভিযানে অংশগ্রহণকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উচ্ছেদে বাধাদানকারীরা ম্যাজিস্ট্রেটের গাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে কয়েক দফা ভাঙচুর করে।

ঘটনাটি নিশ্চিত করে ডিএমপির শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা ন

1

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

2

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

3

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

4

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

5

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

6

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

7

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

8

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

9

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

10

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

11

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

12

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

13

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

14

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ

15

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

16

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

17

মেহেরপুরে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

18

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

19

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

20
সর্বশেষ সব খবর