Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামকে (সিরাজী) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিভিল জজ আরিফ হোসেন পৃথক নোটিশে তাদের লিখিত ব্যাখ্যা তলব করেন।

নোটিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রার্থীকে পোস্টার, ব্যানার, দেয়াললিখন, তোরণ ও প্যান্ডেলসহ সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী নিজ খরচে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও ঝালকাঠি ও নলছিটি শহরসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এই দুই প্রার্থীর নাম ও প্রতীক সংবলিত পোস্টার দৃশ্যমান রয়েছে। বিষয়টি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬’-এর বিধি ৭-এর উপবিধি (ক)-এর স্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘‘আমার কর্মীরা বিভিন্ন স্থানের পোস্টার ও ব্যানার অপসারণ করেছে। তবে অগোচরে দু-একটি থেকে যেতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সঠিক সময়ে নোটিশের জবাব দিতে প্রস্তুত।’’

অন্যদিকে, জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

1

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

2

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

3

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

4

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

5

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

6

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

7

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

8

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

9

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

10

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

11

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

12

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

13

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

14

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

15

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

16

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

17

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

18

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

19

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

20
সর্বশেষ সব খবর