Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবার

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবার

রাজধানীর তেজগাঁওয়ে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিহতের পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় এই মামলা করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। এজাহারে নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মুছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবারই সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এই লোমহর্ষক গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিতভাবে ৩-৪ জন দুর্বৃত্ত এসে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কারওয়ানবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও কারিগরি তদন্ত শুরু হয়েছে। জনবহুল এই এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

1

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

2

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

3

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

4

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

5

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

6

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

7

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

8

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

9

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

10

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

11

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

12

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

13

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

14

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

15

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

16

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

17

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

18

সাকিবের দুর্নীতির মামলায় প্রতিবেদন পেছাল ৪ মাস

19

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

20
সর্বশেষ সব খবর