Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। আজ শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, "গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা এবং একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করি"।

জানা গেছে, ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এরপর তার নিউমোনিয়া ধরা পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো জটিলতা। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে অন্যটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এর আগে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলে অভিহিত করেছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সম্ভব হলে সিঙ্গাপুরে নেওয়ার চিন্তাভাবনা করছেন।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল তার সুস্থতা কামনায় সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল করেছে বিএনপি।

খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

1

মেয়েদের কাছে ছেলেদের হার

2

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

3

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

4

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

5

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

6

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

7

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

8

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

9

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

10

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

11

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

12

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

13

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

14

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

15

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

16

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

17

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

18

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

19

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

20
সর্বশেষ সব খবর