Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটে বহিরাগতদের চাঁদাবাজি এবং শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পণ্য পরিবহনকারী শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বিএনপি কর্মী পরিচয় দেওয়া একদল যুবক প্রতিদিন বন্দরে প্রবেশের সময় ট্রাক, লরি ও কাভার্ডভ্যান আটকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। বুধবার (১৯ নভেম্বর) এই অন্যায়ের প্রতিবাদ করায় দুই দফায় শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর জেরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।

বিকেল ৪টার দিকে নগরীর গুরুত্বপূর্ণ নিমতলা মোড়ে ট্রাক ও কাভার্ডভ্যান আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড তৈরি করেন শ্রমিকরা। এতে ওই এলাকা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে তারা অবরোধ তুলে নেন।

চট্টগ্রাম ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, গত এক মাস ধরে বন্দরের গেটগুলোতে বহিরাগত যুবকরা অবস্থান নিয়ে গাড়ি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা চাঁদা আদায় করছে। অথচ বন্দরের নির্ধারিত গেট ফি মাত্র সাড়ে ৫৭ টাকা। বন্দর কর্তৃপক্ষও শ্রমিকদের অতিরিক্ত টাকা না দেওয়ার নির্দেশনা দিয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, "আজ সকালে শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বহিরাগতরা তাদের মারধর করে। দুপুরে আমরা বিষয়টি দেখতে দুই নম্বর গেটে গেলে তারা সংঘবদ্ধ হয়ে আবারও হামলা চালায়। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।"

চাঁদাবাজদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে শ্রমিক নেতা ওমর ফারুক বলেন, "ফকিরহাট, গোসাইলডাঙা ও মাদারবাড়ি এলাকার কয়েকটি গ্রুপ বন্দরের গেটগুলো নিয়ন্ত্রণ করছে। তারা নিজেদের বিএনপির কর্মী বলে পরিচয় দেয়। গাড়ি আটকে টাকা নিয়ে সেখান থেকে সরকারি ফি জমা দিয়ে বাকি টাকা তারা ভাগ করে নেয়।"

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ গণমাধ্যমকে বলেন, "শ্রমিকরা প্রায় এক থেকে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিল। শুনেছি একদল লোক চাঁদাবাজি করছে, তবে শ্রমিকদের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

1

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

2

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

3

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

4

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

5

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

6

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

7

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

8

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

9

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

10

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

11

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

12

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

13

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

14

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

15

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

16

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

17

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

18

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

19

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

20
সর্বশেষ সব খবর