Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনারসহ তিন কর্মকর্তা।

 ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

‘পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না’-যোগ করেন ডিএমপি কমিশনার।

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এ নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

1

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

2

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

3

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

4

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

5

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

6

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

7

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

8

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

9

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

10

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

11

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

12

আ.লীগের ‘লকডাউনে’ সারা দেশে চলবে গণপরিবহন

13

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

14

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

15

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

16

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

17

রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত

18

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

19

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

20
সর্বশেষ সব খবর