Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

অভিনেত্রী জয়া আহসান শুধু ঢালিউডেই নয়, টালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতেও সমান তালে কাজ করে যাচ্ছেন। দুই বাংলার চলচ্চিত্র জগতে বিচরণ করে তিনি দু’দেশেই সমানসংখ্যক ভক্ত ও অনুরাগী পেয়েছেন। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও রয়েছে তার নিবিড় ব্যস্ততা। সিনেমা ‘ডিয়ার মা’ হোক কিংবা ‘পুতুল নাচের ইতিকথা’— একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি কলকাতায় অসাধারণ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে টালিউডের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। শুধু তাই নয়, বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন এই গুণী তারকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও জয়া আহসান অত্যন্ত সরব। নতুন নতুন তথ্য ও ছবি পোস্ট করে তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেও তিনি অনুরাগীদের সাথে যুক্ত থাকেন। এবার এক নতুন ও ব্যতিক্রমী রূপে ধরা দিলেন অভিনেত্রী, যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

এই তারকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্নধর্মী। ছবিতে দেখা যায়, পাথরের জমকালো কাজ করা একটি লাল রঙের ব্লাউজের সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে স্টাইলিশ রোদচশমা এবং পাথরের তৈরি চুড়ি ও বালার সঙ্গে হাতে একটি টুকটুকে লাল আপেল তাকে এনে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। এই পুরো ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন লুকে অভিনেত্রী সবার নজর কেড়েছেন।

অভিনেত্রী জয়া সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে। এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন তিনি। সেই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আপেল হয়ো না।’

এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসার সাথে সাথেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের বাক্সে ভালোবাসায় ভরিয়ে দেন। একজন নেটিজেন লিখেছেন— 'খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন— ‘লাভ অফ মাই লাইফ।’ অন্য একজন অনুরাগী লিখেছেন— ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’ 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

1

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

2

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

3

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

4

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

5

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

6

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

7

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

8

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

9

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

10

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

11

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

12

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

13

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

14

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

15

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

16

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

17

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

18

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

19

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

20
সর্বশেষ সব খবর