Deleted
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে রোববার রাতে বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় দাবি মানার আশ্বাস দিলেও অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও সারাদেশে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

মন্ত্রণালয়ের আশ্বাসে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতি স্থগিত করে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও পরে সব কর্মসূচি বহাল রাখা হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবু তাহের মো. মাসুদ রানা।  

সভা শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে  বলেন, ‘আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আরেকটি বৈঠক হবে। সে পর্যন্ত কর্মবিরতি স্থগিত থাকবে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলবে।’ পরে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাটি আসে। 

রাতে অ্যাসিসটেন্ট টিচারর্স অব জিপিএস বিডি ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়েছে। খাইরুন নাহার লিপির বরাত দিয়ে ওই পোস্টে বলা হয়েছে, রাত ১১টায় সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। 

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে কর্মবিরতি চলছে। 

গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

1

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

3

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

4

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

5

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

6

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

7

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

8

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

9

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

10

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

11

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

12

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

13

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

14

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

15

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

16

কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

17

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

18

আজ তারেক রহমানের জন্মদিন

19

নির্বাচনের মুহূর্ত হবে জাতির জন্য ঐতিহাসিক: প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর