Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

 দীর্ঘ ১৬ মাস পর ঝড় তুলতে আবারও সরকারি সফরে নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকালে দুই দিনের সফরে তিনি নিজ জেলায় পৌঁছেন।
সূত্রের মাধ্যমে জানা যায়, সকাল ৯টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করে। এরপর সকাল পৌনে ১০টায় তাকে পাবনা সার্কিট হাউস প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবও রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত সরকারি বিজ্ঞপ্তি থেকে রাষ্ট্রপতির সফরসূচি সম্পর্কে জানা গেছে। গার্ড অব অনার গ্রহণের পর তিনি পাবনা শহরের আরিফপুরে তার মা-বাবার কবর জিয়ারত করবেন।
বিকেলে তিনি কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে যাবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। রাষ্ট্রপতি রাতে পাবনা সার্কিট হাউসেই অবস্থান করবেন এবং সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের দ্বিতীয় ও শেষ দিন, রোববার (৯ নভেম্বর) সকালে, রাষ্ট্রপতি সার্কিট হাউসে পুনরায় গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

1

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

2

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

3

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

4

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

5

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

6

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

7

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

8

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

9

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

10

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

11

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

12

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

13

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

14

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

15

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

16

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

17

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

18

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

19

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

20
সর্বশেষ সব খবর