Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে কমিশন এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিসিএস থেকে মোট ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, সবচেয়ে বেশি ৫০ জন নবম গ্রেডে সমাজসেবা অফিসার পদে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন।

পিএসসি আরও জানায়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫টি সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (provisionally) এই সুপারিশ করা হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর দিবাগত রাতে এই বিসিএসের ক্যাডারভুক্ত চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

1

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

2

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

3

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

4

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

5

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

6

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

7

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

8

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

9

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

10

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

11

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

12

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

13

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

14

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

15

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

16

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

17

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

18

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

19

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

20
সর্বশেষ সব খবর