Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ‍উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এই মুহূর্তে ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। জানা গেছে, দুর্বৃত্তদের ছোঁড়া গুলিটি হাদির বাম কানের নিচে লেগেছে। গুলিটি বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ওসমান হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হবে।

এর আগে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পরপরই এ ঘটনা ঘটে।

হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে।

জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি ফেসবুকে লেখেন, যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

1

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

2

যে কারণে এইচএসসি পাসের ধস

3

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

4

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

5

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

6

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

7

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

8

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

9

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

10

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

11

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

12

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

13

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

14

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

15

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

16

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

17

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

18

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

19

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

20
সর্বশেষ সব খবর