Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। আজ সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর লিখিত অংশের (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিস্তর নির্দেশনা প্রকাশ করেছে।

কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে কঠোর বার্তা দেওয়া হয়েছে যে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই–পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক বা ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর (গাণিতিক যুক্তি ব্যতীত), কিংবা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর প্রবেশপত্র যাচাই করে হলে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষার সময় কারো কাছ থেকে এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:

  • ক্যালকুলেটর ব্যবহার: পদ–সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার্থীরা কেবল সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরিসংখ্যানের পরীক্ষার্থীরা প্রয়োজনীয় পরিসংখ্যানিক সারণি সঙ্গে আনতে পারবেন।

  • পরিচয় যাচাই: পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষরের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও প্রবেশপত্র যাচাই করে পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা হবে। মিল না পেলে বহিষ্কার করা হবে।

  • উত্তরপত্র পূরণ: লিখিত পরীক্ষায় ডাবল লিথোকোড ও বারকোডযুক্ত ওএমআর সংযুক্ত উত্তরপত্র ব্যবহার করা হবে। নাম, বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর ও কেন্দ্র–সংক্রান্ত তথ্য কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। ভুল কোড পূরণ, কাটাকাটি, দাগ বা ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল হবে। কোনোভাবেই মূল বা অতিরিক্ত উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম বা রেজিস্ট্রেশন নম্বর লেখা যাবে না।

  • বাংলা পরীক্ষা: বাংলা বিষয়ের (০০১ ও ০০২ কোড) পরীক্ষা দুই দিন অনুষ্ঠিত হবে। 'কারিগরি/পেশাগত’ ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোডের পরীক্ষায় (২৭ নভেম্বর) এবং ‘সাধারণ’ ক্যাডারের প্রার্থীরা ২০০ নম্বরের ০০২ কোডে (৩০ নভেম্বর) অংশ নেবেন। ভুল কোড পূরণ করলে পরীক্ষা বাতিল হবে।

  • মানসিক দক্ষতার পরীক্ষা: মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। ওএমআর উত্তরপত্রের বৃত্ত পূরণ অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে করতে হবে।

এছাড়াও, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদনের ভিত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান এবং প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে। প্রতিটি পরীক্ষা কক্ষেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

1

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

2

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

3

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

4

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

5

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

6

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

7

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

8

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

9

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

10

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

11

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

12

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

13

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

14

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

15

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

16

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

17

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

18

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

19

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

20
সর্বশেষ সব খবর