Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেতা, স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেতা, স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে একাট্টা হয়েছেন দলের মনোনয়নবঞ্চিত ৫ শীর্ষ নেতা। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এক মঞ্চে এসে এই দাবি জানান। একইসঙ্গে দাবি না মানলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, "তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই মনোনয়ন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"

নেতারা দলের হাইকমান্ডকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "অবিলম্বে এই বিতর্কিত মনোনয়ন বাতিল করতে হবে। অন্যথায় আমরা ৫ জন মিলে নিজেদের মধ্য থেকে একজনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচনে দাঁড় করাব এবং তাকে বিজয়ী করে সংসদে পাঠাব।"

এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

1

কুষ্টিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

3

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

4

পাক হামলায় ২৩ আফগান সেনা নিহত

5

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

6

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

7

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

8

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

9

গণভোটের ফলাফল জানালো ইসি

10

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

11

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

12

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

13

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

14

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

15

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

16

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

17

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

18

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

19

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

20
সর্বশেষ সব খবর