Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের রামপুর মৌজা এলাকায় এক কৃষকের ফিশারিতে হামলা চালিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা প্রধান সমন্বয়কারী নাজমুল ঠাকুর ও ধনপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সুজিত দাসসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক মনো রঞ্জন দাস ইটনা থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে এনসিপি নেতা নাজমুল ঠাকুরের নির্দেশে সুজিত দাস, নিক্সন মিয়া ও সোহেল মিয়াসহ ৪০-৪৫ জনের একটি সশস্ত্র দল রামপুর সংলগ্ন ফিশারিতে অনাধিকার প্রবেশ করে। হামলাকারীরা ফিশারিতে মাছ ধরার জন্য প্রস্তুত করা জাল কেটে ফেলে এবং মনো রঞ্জন দাসের পরিবারের সদস্যদের গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এ সময় তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

ভুক্তভোগী মনো রঞ্জন দাস জানান, তারা পৈতৃক জমিতে দীর্ঘ বছর ধরে ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। চলতি বছর ফিশারির উন্নয়নে তিনি প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেছেন। হামলাকারীরা চাঁদা না পেয়ে ফিশারির বাঁশ ও নৌকা ভাঙচুর করে, যাতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা গোপাল দাস নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। চাঁদা না দিলে ফিশারি পুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এমনকি ঘটনার পর গ্রামবাসী ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিবাদী পক্ষ তাদেরও ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধনপুর ইউনিয়নের এনসিপি নেতা সুজিত দাস বলেন, "চাঁদা দাবির অভিযোগটি মিথ্যা ও গুজব। আমরা ফিশারিতে গিয়েছিলাম তাদের বাধা দেওয়ার জন্য, কারণ ওই জায়গায় আমরা আগে থেকেই মাছ ধরে আসছি। বাধা দেওয়ার পর কারো কোনো ক্ষতি হয়নি।"

এ বিষয়ে এনসিপির ইটনা উপজেলার প্রধান সমন্বয়কারী নাজমুল ঠাকুরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল গণমাধ্যমকে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

1

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

2

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

3

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

4

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

5

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

6

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

7

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

8

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

9

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

10

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

11

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

12

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

13

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

14

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

15

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

16

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

17

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

18

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

19

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

20
সর্বশেষ সব খবর