Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএনপির সভা

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএনপির সভা

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান করেছে সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তারা দলীয় এই মনোনয়ন পুনর্বিবেচনা করে অবিলম্বে কারানির্যাতিত নেতা আসলাম চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ফৌজদারহাট এলাকায় আয়োজিত এক জরুরি সভায় এই দাবি জানানো হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, আসলাম চৌধুরী একজন কারানির্যাতিত ও মজলুম জননেতা। তিনি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে দলের জন্য জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। বক্তারা আসলাম চৌধুরীকে শুধু সীতাকুণ্ড নয়, বরং সমগ্র চট্টগ্রাম তথা বাংলাদেশের "আইকনিক লিডার" হিসেবে অভিহিত করে বলেন, তার কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, আসলাম চৌধুরী দলের আন্দোলন-সংগ্রামের একজন পরীক্ষিত নেতা। সীতাকুণ্ড আসনে তাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে স্থানীয় নেতাকর্মীরা তা মেনে নেবেন না। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রার্থী পরিবর্তন করা না হয়, তবে লাগাতার কর্মসূচি পালন করা হবে এবং এর সম্পূর্ণ দায় ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার পরিচালনায় এই সভায় আরও বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর, জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো. মোরছালিন, সিদ্দিক আহমদ, অ্যাডভোকেট আইনুল কামার, মোজাহের উদ্দিন আশরাফ, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

1

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

2

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

3

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

4

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

5

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

6

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

7

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

8

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

9

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

10

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

11

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

12

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

13

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভ

14

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

15

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

16

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

17

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

18

তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

19

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

20
সর্বশেষ সব খবর