Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন  শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরিফুর রহমান মজুমদার, কুমিল্লা 


কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেন সমাজের বোঝা হয়ে না দাঁড়ায়, এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে।


সোমবার (২০ অক্টোবর) মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রতিভা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নানা উপকরণ বিতরণ করা হয়। এরপর মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে স্থাপিত ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ-পরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নূপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার বরুন দে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ এবং ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি ‘প্রতিভা’ স্কুলের স্থায়ী অবকাঠামো ও শিশুদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের জন্য জেলা পরিষদ থেকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দের আশ্বাস প্রদান করেন।


কুমিল্লার মুরাদনগরে ২০২৪ সালের ১০ অক্টোবর “প্রতিভা” বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। পরবর্তী সময়ে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান স্কুলটির সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

1

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

2

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

3

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

4

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

5

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

6

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

7

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

8

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

9

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

10

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

11

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

12

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

13

প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির

14

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

15

নির্বাচনের মুহূর্ত হবে জাতির জন্য ঐতিহাসিক: প্রধান উপদেষ্টা

16

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

17

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

18

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

19

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

20
সর্বশেষ সব খবর