Deleted
প্রকাশ : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) এলাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে কেউ কেউ টিএসসি চত্বরে মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণের সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আদালত আরও বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও দোষী সাব্যস্ত হওয়ায় সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এদিন বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারকরা আসনে বসেন। পিনপতন নীরব পরিবেশে আদালতে একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কাঠগড়ায় হাজির করা হয়। এসময় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

1

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

2

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

3

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

4

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

5

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

6

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

7

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

8

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

9

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

10

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

11

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

12

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

13

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

14

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

15

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

16

যে কারণে এইচএসসি পাসের ধস

17

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

18

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

19

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

20
সর্বশেষ সব খবর