Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক উদ্দেশ্য দেখছে ডিবি

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক উদ্দেশ্য দেখছে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সে দেশত্যাগ করেছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ফয়সালের অবস্থান ও গুজব: অতিরিক্ত আইজিপি বলেন, ‘‘ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।’’

রাজনৈতিক সংশ্লিষ্টতা: হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘‘আমরা এখনো সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে আমরা সঠিক তথ্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’

ডিবি প্রধানের বক্তব্য: একই সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। তিনি বলেন, ‘‘প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করছে এবং আমরা বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

1

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

2

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

3

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

4

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

5

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

6

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

7

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

8

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

9

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

10

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

11

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

12

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

13

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

14

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

15

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

16

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

17

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

18

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

19

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

20
সর্বশেষ সব খবর