Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বাংলাদেশ

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মারকুটে ফিফটি এবং সোবহানা মুস্তারির দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৬ রানের এই জয় তুলে নেয় টাইগ্রেসরা। এই জয় বাছাইপর্বের মূল লড়াইয়ের আগে লাল-সবুজের প্রতিনিধিদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

বুধবার (১৪ জানুয়ারি) নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও শুরুটা মোটেও ভালো ছিল না টাইগ্রেসদের। মাত্র ১২ রানেই দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌসকে (২) হারিয়ে বিপাকে পড়ে দল। তবে সেই বিপর্যয় রুখে দেন সোবহানা মুস্তারি ও অধিনায়ক জ্যোতি।

তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে অবিচ্ছিন্ন ১৩৯ রান যোগ করেন। সোবহানা মুস্তারি ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫৮ বলে ৫৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন, যাতে ছিল ৪টি চার ও ১টি ছক্কার মার। অন্যদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছিলেন আরও আক্রমণাত্মক। তিনি ৫১ বলে খেলেন ৭৫ রানের এক অপরাজিত ইনিংস। তাঁর লড়াকু ইনিংসে ছিল ৯টি দৃষ্টিনন্দন চার ও ১টি বিশাল ছক্কা। তাঁদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

১৫২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ডাচ নারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানেই থমকে যায় তাঁদের ইনিংস। ডাচ ওপেনার ফেবে মলকেনবোর ২৮ এবং স্টেরি ক্যালিস ৩১ রান করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দেখা পাননি তাঁরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার রাবেয়া খান ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি মূল্যবান উইকেট। মিডিয়াম পেসার ঋতু মনি ৩ ওভারে ১৭ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট নিয়ে ডাচদের ইনিংসের চাকা টেনে ধরেন।

প্রস্তুতি ম্যাচের এই পারফরম্যান্স বিশ্বকাপে মূল আসরে খেলার লক্ষ্যে বাংলাদেশের মেয়েদের জন্য এক বড় বার্তা হয়ে থাকল।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

1

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

2

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

3

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

4

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

5

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

6

শিশু তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কাম

7

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

8

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

9

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

10

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

11

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

12

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

13

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

14

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

15

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

16

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

17

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

18

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

19

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

20
সর্বশেষ সব খবর