Deleted
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র সম্পাদনার জেরে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন।

ওই তথ্যচিত্রটি সম্প্রচারের পর ডোনাল্ড ট্রাম্প সেটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ সাংবাদিকদের কাজ হিসেবে অভিহিত করেছিলেন। খবর এএফপির।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে টিম ডেভি বলেন, ‘তথ্যচিত্রটিতে কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে এর দায়িত্ব আমাকে নিতে হবে।’ 

২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে ২৮ অক্টোবর তথ্যচিত্রভিত্তিক ‘প্যানোরামা’ অনুষ্ঠানটি প্রচারিত হয়। এটি তৈরিতে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো- তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করেছেন। ডকুমেন্টারির শেষ দিকের একটি পর্বে ট্রাম্পের ভাষণকে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে জনমনে। এ নিয়ে এরই মধ্যে ক্ষোভ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, বিবিসি একটি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। 

বিবিসির একটি অভ্যন্তরীণ মেমো ফাঁস হয় যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম টেলিগ্রামের প্রতিবেদনে। বিবিসির কর্মীদের উদ্দেশে পাঠানো সেই বার্তায় বলা হয়, ‌‘বিবিসি তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে করেছিল। সেখানে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় তাঁর সমর্থককে উসকে দিয়েছেন। ওই বক্তব্যের সম্পাদনার পর ট্রাম্পের বক্তব্য এমন দাঁড়ায় যে তিনি বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি। আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।’

মেমোটিতে বলা হয়, ট্রাম্পের ভাষণে এ কথাগুলো থাকলেও সেগুলোর মধ্যে আরও অনেক কথা ছিল। মূলত টেলিগ্রামের ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই টিম ডেভি ও ডেবোরাহ টারনেস ব্যাপক বিতর্কের মুখে পড়েন। ফাঁস হওয়া মেমোটি যিনি লিখেছিলেন বিবিসির সম্পাদকীয় মানদণ্ড বজায় কমিটির উপদেষ্টা মাইকেল প্রেসকট- তিনি গত জুনে পদত্যাগ করেন।‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স?’ নামের তথ্যচিত্রের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসকট। গত বছর ওই তথ্যচিত্রটি বিবিসিতে প্রচারিত হয়। বিবিসির জন্য এটি নির্মাণ করেছিল অক্টোবর ফিল্মস লিমিটেড নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।

বিবিসিকে নিয়ে বিতর্কের এ ঘটনায় রোববার যুক্তরাজ্যের সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যম মন্ত্রী লিসা নন্দী বলেন, প্যানোরামা নিয়ে উদ্ভূত পরিস্থিতি ‘বেশ গুরুতর’। বিবিসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে 'বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এসেছে। এর মধ্যে 'সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ওই সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পক্ষপাতের নজির দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

1

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

2

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

3

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

4

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

5

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

6

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

7

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

8

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

9

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

10

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

11

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

12

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

13

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

14

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

15

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

16

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

17

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

18

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

19

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

20
সর্বশেষ সব খবর