Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

ইরানের সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

জানজান প্রদেশে আবান ১৩ (জাতীয় ‘গ্লোবাল অ্যারোগ্যান্সবিরোধী সংগ্রাম দিবস’ ও সাবেক মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলি শাসন এখন শক্তিশালী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রও সেই ব্যর্থতার পথেই হেঁটেছে।’

সাইয়ারি সতর্ক করে বলেন, “যদি ইসরাইল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে।’

ইমাম খোমেনি (রহ.)–এর প্রজ্ঞাবান নেতৃত্বে ইরান ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

‘গ্লোবাল অ্যারোগ্যান্স’ বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি (যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র) এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনের সমালোচনা করে সাইয়ারি বলেন, “গত দুই বছরে মার্কিন সমর্থনে জায়নিস্ট শত্রু অঞ্চলজুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করেছে।’

১২ দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রীড়নককে ইরানের বিরুদ্ধে পাঠায়, কিন্তু জায়নিস্ট শত্রু একা কিছুই করতে পারেনি। শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল—তবু পরাজয় বরণ করতে হয়।’

প্রতিবেদন অনুযায়ী, ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে অঘোষিত ও উসকানিমূলক হামলা চালায়, যা ১২ দিনব্যাপী যুদ্ধে রূপ নেয়। এতে ইরানের অন্তত ১,০৬৪ জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন।

যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি—যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি—লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

২৪ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামিয়ে দিতে সক্ষম হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

1

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

2

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

3

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

4

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

5

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

6

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

7

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

8

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

9

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

10

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

11

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

12

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

13

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

14

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

15

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

16

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

17

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

18

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

19

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর

20
সর্বশেষ সব খবর