Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অভ্যন্তরীণ নির্বাচনে ফের জামায়াতে ইসলামীর আমির হলেন শফিকুর রহমান

অভ্যন্তরীণ নির্বাচনে ফের  জামায়াতে ইসলামীর আমির হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ফের দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তাকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। 

রোববার (২ নভেম্বর) দলটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচন প্রক্রিয়ায় গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

 ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এবং গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

1

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

2

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

3

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

4

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

5

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

6

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

7

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

8

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

9

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

10

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

11

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

12

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

13

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

14

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

15

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

16

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

17

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

18

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

19

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

20
সর্বশেষ সব খবর