Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার (২ জানুয়ারি) সকালে কেঁপে ওঠে মেক্সিকোর দক্ষিণাঞ্চল। এতে সড়ক, ঘরবাড়ি ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় নতুন বছরের দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের প্রথম সংবাদ সম্মেলন চলছিল, যা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৫। এর উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী গুয়েরেরো রাজ্যের কাছে এবং ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়, যা উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ মাইল দূরে।

ভূমিকম্পের সময় রাজধানীর ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভ দুলতে দেখা গেছে। সকাল ৮টার কিছু আগে সতর্কতামূলক সাইরেন বাজতেই আতঙ্কিত মানুষজন পাজামা ও তোয়ালে পরা অবস্থায় পোষা প্রাণীসহ রাস্তায় বেরিয়ে আসেন।

গুয়েরেরো রাজ্যের গভর্নর এভেলিন সালগাদো জানান, ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, মেক্সিকো সিটিতে ভবন থেকে নামার সময় পড়ে গিয়ে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, গুয়েরেরো রাজ্যে ভূমিধস, গ্যাস লিক এবং বহু বাড়ি ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটননির্ভর শহর আকাপুলকোও ক্ষতির মুখে পড়েছে, যা এখনও ২০২৩ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি।

মেক্সিকোর ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দুপুর পর্যন্ত মোট ৪২০টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৪.৭।

মেক্সিকোর বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সিটি ও আকাপুলকোর আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য ক্ষয়ক্ষতি হলেও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

1

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

2

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

3

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

4

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

5

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

6

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

7

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

8

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

9

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

10

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

11

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

12

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

13

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

14

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

15

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

16

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

17

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

18

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

19

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

20
সর্বশেষ সব খবর