Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

দেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সের প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারায়। তবে প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো, লিবারের সচেতনতা ও নিরাপদ পরিবেশ শিশুদের সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব নিউমোনিয়া দিবসের অনুষ্ঠানে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, চাইল্ড হেলম রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ২০ শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত। শুধু অ্যান্টিবায়োটিক নয়, নিয়মিত টিকা, প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই শিশু মৃত্যুহার কমাতে কার্যকর।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুল হক বলেন, ‘এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার অনেক সময় কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। চিকিৎসকেরা সচেতন না হলে সমস্যা আরও বাড়বে। তবে শিশুদের সুস্থ রাখা শুধু ওষুধের ওপর নির্ভর করছে না।’

বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ডা. এ. আর. এম. লুৎফুল কবির বলেন, ‘অতিরিক্ত এক্সরে বা ব্লাড কাউন্ট করা শিশুকে বাড়ি পাঠানো বেশি হয়। আমাদের রোগ শনাক্ত ও চিকিৎসার প্রক্রিয়া সরল ও সঠিক করতে হবে।’

বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান বলেন, ‘শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার মূল কারণ চিহ্নিত করে পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন। ম্যাল নিউট্রিশনের সমস্যা সমাধান না হলে সুস্থ প্রজন্ম গঠনে বাধা থাকবে।’

বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান বলেন, ‘এতো বেশি নিউমোনিয়ায় আক্রান্ত শিশু শুধু বাংলাদেশে পাওয়া যায়। এটি আন্তর্জাতিক মানে নজর দেওয়ার বিষয়।’

দিবসটি উপলক্ষ্যে হাসপাতালে জনসচেতনতা বৃদ্ধি করতে র‍্যালি, ফটো প্রদর্শনী, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়। ফটো প্রদর্শনিতে শিশুদের নিউমোনিয়া ও অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগের বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. এম. আজিজুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

1

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

2

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

3

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

4

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

5

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

6

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

7

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

8

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

9

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান তা

10

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

11

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

12

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

13

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

14

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

15

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

16

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

17

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

18

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

19

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

20
সর্বশেষ সব খবর