Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

ইসলামে শুক্রবার দিনটি মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। এই দিনকে ‘সপ্তাহের শ্রেষ্ঠ দিন’ হিসেবে অভিহিত করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। সহীহ মুসলিমে বর্ণিত এক হাদীসে তিনি বলেন, ‘সূর্য যেদিন উদিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার।’[সহীহ মুসলিম: ৮৫৪]

এই দিন মুসলিম জীবনে আনে অফুরন্ত বরকত ও রহমতের বারতা। রয়েছে জুমার নামাজ, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত, এবং নেক আমলের বহুবিধ সুযোগ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ তিলাওয়াত, যা নবীজি (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন।

জুমার ফজিলত ও সূরা কাহাফের মর্যাদা
সূরা কাহাফ কোরআনের ১৮ নম্বর সূরা। এতে রয়েছে ১১০ আয়াত এবং এটি মক্কায় অবতীর্ণ। রাসূলুল্লাহ (সা.) বলেন- ‘যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর (আলোকরশ্মি) বিকিরণ করবে। [বায়হাকী, সহীহ আল-জামি: ৬৪৭০]’

সূরা কাহাফের চারটি গুরুত্বপূর্ণ কাহিনি ও শিক্ষা
সূরাটিতে চারটি গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষণীয় বার্তা তুলে ধরা হয়েছে। এগুলো হলো- গুহাবাসী যুবকদের কাহিনি, হযরত মুসা (আ.) ও খিজির (আ.)-এর ঘটনা, ন্যায়পরায়ণ শাসক যুলকারনাইনের নেতৃত্ব এবং দাজ্জালের ফিতনার সতর্কতা। 

আশহাবে কাহাফ
আশহাবে কাহাফের কাহিনিতে ঈমান রক্ষায় আত্মত্যাগ, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার শিক্ষা রয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, “তুমি কি ভেবেছ, গুহাবাসী ও আর-রাকীম আমাদের নিদর্শনসমূহের মধ্যে আশ্চর্য এক নিদর্শন?” [সূরা কাহাফ: ৯] একদল যুবক অত্যাচারী শাসকের ভয়ে ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহ তাদের ৩০০ বছর ঘুম পাড়িয়ে রাখেন। এরপর তাদের জাগ্রত করে আল্লাহ তাঁর কুদরতের নিদর্শন মানুষের সামনে তুলে ধরেন।

মুসা (আ.) ও খিজির (আ.)
হযরত মুসা (আ.) ও খিজির (আ.)-এর ঘটনার মধ্য দিয়ে বোঝানো হয়েছে, আল্লাহর হিকমত মানুষের সীমিত বোধের বাইরে। মুসা (আ.) এমন কিছু ঘটনার সাক্ষী হন, যা তার কাছে তাৎক্ষণিকভাবে অন্যায় মনে হলেও পরে বোঝা যায়, তা ছিল আল্লাহর মহান পরিকল্পনার অংশ। কোরআনে বলা হয়েছে, ‘আমি তার কাছে আমার পক্ষ থেকে দয়া দান করেছি এবং তাকে আমার কাছ থেকে জ্ঞান শিখিয়েছি।’ [সূরা কাহাফ: ৬৫]

যুলকারনাইনের ন্যায়পরায়ণ শাসন
যুলকারনাইনের কাহিনিতে উঠে এসেছে ন্যায়পরায়ণ নেতৃত্বের মূর্ত প্রতিচ্ছবি। তিনি পূর্ব-পশ্চিমে ভ্রমণ করে দুর্বল জনগোষ্ঠীকে ইয়াজুজ-মাজুজের উৎপীড়ন থেকে রক্ষা করেন। কোরআনে বলা হয়েছে, ‘আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে সবকিছুর জন্য উপায় দিয়েছিলাম।’ [সূরা কাহাফ: ৮৪] এই শিক্ষা দেয় যে নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং জনগণের কল্যাণ ও ন্যায়ের প্রতিষ্ঠা।

দাজ্জালের ফিতনা থেকে সতর্কতা
সূরা কাহাফে সরাসরি দাজ্জালের নাম উল্লেখ না থাকলেও, হাদীসের আলোকে জানা যায় যে, এই সূরা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার মাধ্যম। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।’ (সহীহ মুসলিম, হাদীস: ৮০৯) অন্য এক বর্ণনায় রয়েছে, ‘যে সূরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করবে, সেও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।’ (সহীহ মুসলিম)

সূরা কাহাফ শুধু একটি সূরাই নয়, বরং মুমিনের জন্য একটি আধ্যাত্মিক ঢাল, যা ফিতনা ও বিভ্রান্তি থেকে রক্ষা করে। প্রতিটি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত, নূর ও হেফাজতের আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অভ্যাস আমাদের ঈমানকে করবে দৃঢ়, অন্তরকে করবে প্রজ্ঞাময়, আর জীবনকে পরিচালিত করবে সত্য ও ন্যায়ের পথে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

1

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

2

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

3

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

4

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

5

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

6

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

7

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

8

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

9

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

10

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

11

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

12

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

13

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

14

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

15

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

16

ঢাকা ও আশপাশের জেলার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

17

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

18

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

19

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

20
সর্বশেষ সব খবর