Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজা-বাদশাহদের মতো আচরণ করছে ইসি: হাসনাত

রাজা-বাদশাহদের মতো আচরণ করছে ইসি: হাসনাত

নির্বাচন কমিশন (ইসি) রাজা-বাদশহদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত। ইসির রিমোর্ট আগারগাওঁয়ে নেই বলেও মনে করছেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দলীয় প্রতীকের বিষয়ে কথা বলতে এসেছি। ইসির মনোভাব দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে। বিদ্যমান দলগুলোকে যে প্রতীক দেওয়া হয়েছে সেখানে কোনও নীতিমালা নেই। মধ্যযুগীয় বর্বর শাসন ব্যবস্থায় রাজা-বাদশহরা যেমন যা ইচ্ছে করতেন। রাজা-বাদশাহদের আচরণের সঙ্গে নির্বাচন কমিশনের সাদৃশ্য রয়েছে। কোনও ব্যক্তির ইচ্ছা নয়, নীতির মাধ্যমে চলতে হবে ইসিকে।’

তিনি বলেন, ‘প্রতীকের ক্ষেত্রে সাংস্কৃতিক সমাজিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে। এ নিয়ে যেন গণবিচ্ছিন্নতা তৈরি না হয় সেটা দেখতে হবে। আইনগত ব্যাখ্যা যতক্ষণ না হচ্ছে আমরা ধরে নেবো সিদ্ধান্তগুলো চাপিয়ে দেয়া হচ্ছে। ইসির রিমোট আগারগাঁওয়ে নাই। অন্য জায়গায়। তাদের আরচণে মনে হয় না সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন।’

হাসনাত আরও বলেন, ‘নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন- নির্বাচন সুষ্ঠু করতে হলে আওয়ামী লীগে অংশগ্রহণ প্রযোজন। এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওযা হচ্ছে। প্রতীক নিয়ে যে স্বেচ্ছাচারি আচরণ, একটা অটোক্রেসি তৈরি করেছে, যে তারা ব্যাখ্যা দেবে না। অথচ ইসি একটি জনগণের প্রতিষ্ঠান।”

এনসিপি নেতা বলেন, ‘এই ইসির একটা স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা নাই। মেরুদন্ডহীন কমিশন এটা। বিভিন্ন পক্ষের ইনভলবমেন্ট রয়েছে। যারা নিয়োগ দিযেছে তাদের পারপাস ইসির ব্যানারে সার্ভ করছে।’

তিনি বলেন, ‘গণবিদ্বেষ হলে চাপিয়ে রাখা যায় না। যে গণবিদ্বেষ হবে তাতে নূরুল হুদার পরিণতি হবে তা আমরা চাই না।’

এনসিপির প্রতীকের বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘শাপলা ছাড়া বিকল্প কোনও অপশন নেই। কারণ ইসি আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। আমরা কেন মেনে নেবো। কেবল হোমজিক্যালি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। কোনও বিকল্পের অবকাশ নেই।’

এ সময় দলটির আরও কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

1

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

2

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

3

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

4

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

5

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

6

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

7

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

8

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

9

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

10

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

11

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

12

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

13

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

14

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

15

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

16

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

17

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

19

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

20
সর্বশেষ সব খবর